ওয়ালটনে ১ দিনে ৩ মন্ত্রীর ৫ উদ্বোধন
অরিজিনাল ম্যানুফ্যাকচারার (ওইএম) হিসেবে যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা ব্র্যান্ডকে বাংলাদেশে তৈরি ২৬ হাজার স্মার্টফোন এবং ভারতে ২২ হাজার ৯৭৭ ইউনিট এসি সরবরাহ শুরু করলো ওয়ালটন। একইসঙ্গে উদ্বোধন করা হলো ওয়ালটন টিভির নিজস্ব অপারেটিং সিস্টেম রেজভি অপারেটিং সিস্টেম‘আরওএস’ ও ইউনিফাই অল-ইন-ওয়ান ওয়ালটন পিসি। উদ্বোধন করা হলো বাংলাদেশের প্রথম এলিভেটর কারখানা।
রোববার (২ মার্চ) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড একই দিনে ‘মেইড ইন বাংলাদেশ’এর এই পাঁচটি কাজের উদ্বোধন করেন ৩ মন্ত্রী।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে ওয়ালট কর্তৃপক্ষ।
এসময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম আশরাফুল আলম, ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মঞ্জুরুল আলম, ওয়ালটন গ্রুপের ডিরেক্টর তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা এবং রিফাহ তাসনিয়া স্বর্ণা উপস্থিত ছিলেন।
এ সময় ৫৪ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ এবং ক্যাশচেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ওয়ালটন ভালোবাসা, বিশ্বাসের।